By %MONIR%

শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

২০০৮ সালে ২৬শে নভেম্ব মুম্বাই ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ১৬৪ জন নিহত হন ও ৩০৮ জন আহত হন৷

Post By
Kalipada Roy


২০০৮ সালে ২৬শে নভেম্ব মুম্বাই ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ১৬৪ জন নিহত হন ও ৩০৮ জন আহত হন৷
২০০৮ মুম্বই জঙ্গি হামলা (যা সাধারণত ছাব্বিশে নভেম্বর বা ২৬/১১ নামে পরিচিত) হল পাকিস্তান থেকে জলপথে অনুপ্রবেশকারী[৫] কয়েকজন ইসলামী জঙ্গি কর্তৃক[৬][৭] ভারতের বৃহত্তম শহর মুম্বইতে সংঘটিত ১০টিরও বেশি ধারাবাহিক গুলিচালনা ও বোমাবিস্ফোরণের ঘটনা। এই হামলার জন্য যে সব জঙ্গিরা তথ্যসংগ্রহ করত, তারা পরে স্বীকার করেছে যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিগেন্স (আইএসআই) তাদের মদত জোগাত।[৮][৯] ২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এই হামলা চলে। ঘটনায় ১৬৪ জন নিহত ও কমপক্ষে ৩০৮ জন আহত হন। সারা বিশ্বে এই ঘটনা তীব্রভাবে নিন্দিত হয়।[২][১০]
২০০৮ মুম্বই জঙ্গি হামলা
২০০৮ মুম্বই জঙ্গি হামলার মানচিত্র
স্থান মুম্বই, মহারাষ্ট্র, ভারত
তারিখ ২৬ নভেম্বর, ২০০৮ – ২৯ নভেম্বর, ২০০৮ (ভারতীয় প্রমাণ সময়, ইউটিসি +৫:৩০)
হামলার ধরন
বোমা বিস্ফোরণ, গুলি চালনা, পণবন্দীকরণ[১]
নিহত ১৬৪ জন (১০ জঙ্গি সহ)[২]
আহত ৩০৮-এরও বেশি[২]
হামলাকারী দল লস্কর-ই-তৈয়বা, হাফিজ মহম্মদ সইদের নেতৃত্বে[৩][৪]
টেমপ্লেট:Campaignbox Mumbai terrorism
ঘটনাপ্রবাহ সম্পাদনা
সন্ত্রাসীরা করাচি বন্দর থেকে যাত্রা শুরু করে। তারা গভীর সাগর পর্যন্ত একই জাহাজে ছিল। এরপর তারা একটি ভারতীয় মাছ ধরার নৌকা ছিনতাই করে এবং মুম্বাই উপকূলে এসে এর নাবিককে হত্যা করে।
আটটি হামলা ঘটে দক্ষিণ মুম্বইয়ে। জায়গাগুলি হল ছত্রপতি শিবাজী টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্ট,[১১] the Taj Mahal Palace & Tower,[১১] লিওপোল্ড ক্যাফে, কামা হাসপাতাল (মহিলা ও শিশুদের হাসপাতাল),[১১] নরিম্যান হাইস ইহুদি কমিউনিটি সেন্টার,[১২] মেট্রো অ্যাডল্যাবস,[১৩] এবং টাইমস অফ ইন্ডিয়া ভবন ও সেন্ট জেভিয়ার্স কলেজের পিছনের একটি গলি।[১১] এছাড়া মুম্বইয়ের বন্দর এলাকার মাজাগাঁও ও ভিলে পার্লের একটি ট্যাক্সির মধ্যেও বিস্ফোরণ ঘটে।[১৪] ২৮ নভেম্বর সকালের মধ্যেই মুম্বই পুলিশ ও অন্যান্য রক্ষীবাহিনী তাজ হোটেল ছাড়া অন্য সব আক্রান্ত স্থান সুরক্ষিত করে ফেলে। ২৯ নভেম্বর ভারতের জাতীয় রক্ষী বাহিনী (এনএসজি) তাজ হোটেলে আশ্রয়গ্রহণকারী অবশিষ্ট জঙ্গিদের হত্যা করে (এই অপারেশনটির নাম ছিল অপারেশন ব্ল্যাক টর্নেডো) শহরকে জঙ্গিমুক্ত করে।[১৫]
হামলা চলাকালীন কূটনৈতিক সম্পর্ক
হামলা পরবর্তী ঘটনা
তথ্যসূত্র
Image may contain: outdoor

Nikhil_Krishna_Majumder_singing_Lalon_song_on_গুরু_শিষ্য_সুহৃদ_মিলন_মেলা

এক নজরে দেখে নিন ইতিহাসে ২৫শে নভেম্বর কোথায় কি ঘটেছিল৷

Post By
Kalipada roy



এক নজরে দেখে নিন ইতিহাসে ২৫শে নভেম্বর কোথায় কি ঘটেছিল৷

ইতিহাসে ২৫ নভেম্বর
১৫৩৮ সালের এই দিনে পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ-সেনাদের সরিয়ে নিয়ে যায়।
১৫৬২ সালের এই দিনে স্পেনীয় নাট্যকার ও কবি লোপা দ্য ভেগার জন্মগ্রহন করেন।
১৭৫৯ সালের এই দিনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে বৈরুত ও দামেস্কে । তাতে প্রায় ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করে।
১৮১৩ সালের এই দিনে জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।
১৮৩৮ সালের এই দিনে ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে সাইক্লোন আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।
১৮৭৫ সালের এই দিনে ব্রিটেন মিশরে খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়।
১৮৮০ সালের এই দিনে ফরাসী বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিস্কার করেন।
১৮৯৮ সালের এই দিনে চিত্রপরিচালক দেবকী কুমার বসু জন্মগ্রহণ করেন।
১৯০৬ সালের এই দিনে নাট্যকার নূরুল মোমেন জন্মগ্রহণ করেন।
১৯১১ সালের এই দিনে ফরাসি মার্কসবাদী নেতা পল লাফাগের মৃত্যু।
১৯১৮ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানী ও অষ্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে।
১৯১৯ সালের এই দিনে ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাইয়ের জন্ম।
১৯৩৩ সালের এই দিনে কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯৩৬ সালের এই দিনে জার্মানি ও জাপান কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বিরোধী চুক্তি স্বাক্ষর করে।
১৯৪১ সালের এই দিনে সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকারের মৃত্যু।
১৯৫০ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৪৪] ডেনিশ সাহিত্যিক যোহন্নেস ডিলহেলম ইয়েনসেনের মৃত্যু।
১৯৭০ সালের এই দিনে জাপানি ঔপন্যাসিক ও নাট্যকার ইউকিও মিশিমার মৃত্যু।
১৯৭৪ সালের এই দিনে জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান্ট মৃত্যুবরণ করেন।
১৯৭৫ সালের এই দিনে দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৮১ সালের এই দিনে খ্যাতনামা সঙ্গীতজ্ঞ রাইচাঁদ বড়াল পরলোকগমন করেন।
১৯৯০ সালের এই দিনে ভারতের ট্রেড ইউনিয়ন সংগঠক মহম্মদ ইলিয়াস ইন্তেকাল করেন।
১৯৯১ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রতীরবর্তী বৃহত্তর একটি বিমান ঘাঁটি ফিলিপিন্সের হাতে তুলে দেয়।
১৯৯১ সালের এই দিনে খুলনা বিশ্ববিদ্যালয় এর একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
১৯৯৬ সালের এই দিনে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে এসেছিলেন।
২০০১ সালের এই দিনে সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হয়।
২০০৪ সালের এই দিনে রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
২০০৭ সালের এই দিনে উপদেষ্টা পরিষদ সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত আলাদা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে।
বিভাগঃ নভেম্বর ।

জাতিসংঘের তৃতীয় মহাসচিব উ থান্ট ১৯৭৪ সালে ২৫শে নভেম্বর মৃত্যুবরণ করেন৷

 Post By



জাতিসংঘের তৃতীয় মহাসচিব উ থান্ট ১৯৭৪ সালে ২৫শে নভেম্বর মৃত্যুবরণ করেন৷
মহা থ্রায় সিথু উ থান্ট (জানুয়ারি ২২, ১৯০৯ – নভেম্বর ২৫, ১৯৭৪) ছিলেন বর্মী কূটনীতিবিদ এবং জাতিসংঘের তৃতীয় মহাসচিব। তিনি ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। এক বিমান দুর্ঘটনায় জাতিসংঘের ২য় মহাসচিবের মৃত্যু হলে সেপ্টেম্বর ১৯৬১ সালে তাঁকে মহাসচিব পদের জন্য নির্বাচিত করা হয়।
থান্ট
U Thant in 1963
জন্ম ২২ জানুয়ারি ১৯০৯
পান্তানাও, ব্রিটিশ বার্মা, ব্রিটিশ ভারত
মৃত্যু নভেম্বর ২৫, ১৯৭৪ (৬৫ বছর)
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণ ক্যান্সার
জাতীয়তা বর্মী
ধর্ম বর্মীয় বৌদ্ধ
দাম্পত্য সঙ্গী টেইন টিন
পিতা-মাতা 
পো হিনট
নান টন
স্বাক্ষর

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

এক নজরে দেখে নিন ২৪শে নভেম্বরের ইতিহাসে কোথায় কি ঘটেছিল৷

Post by
Kalipada Roy


এক নজরে দেখে নিন ২৪শে নভেম্বরের ইতিহাসে কোথায় কি ঘটেছিল৷
 ইতিহাসে ২৪ নভেম্বর
১৫০৪ সালের এই দিনে স্পেনের ক্যাস্টিলের রানী প্রথম ইসাবেলার মৃত্যু।
১৫২৪ সালের এই দিনে বিশ্বখ্যাত নাবিক ভাস্কোদাগামা মারা যান।
১৬৩২ সালের এই দিনে হল্যান্ডের বিখ্যাত দার্শনিক ও সমাজ-বিজ্ঞানী বারুখ ডি স্পিনোজা জন্মগ্রহণ করেন।
১৬৩৯ সালের এই দিনে ডেরিনিয়ার হরফ প্রথমবারের মত শুক্রগ্রহের গতিবিধি লক্ষ্য করেন।
১৬৪২ সালের এই দিনে আবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন।
১৬৫৫ সালের এই দিনে সুইডেনের রাজা একাদশ চার্লসের জন্ম।
১৭১৫ সালের এই দিনে পেমস নদীর পানি জমে বরফ হয়ে গিয়েছিল।
১৭৪১ সালের এই দিনে সুইডেনের রানি উলরিকা ইলিওনেরার মৃত্যু।
১৭৫৯ সালের এই দিনে বিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়।
১৮০০ সালের এই দিনে ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা।
১৮৩১ সালের এই দিনে বিখ্যাত বৃটিশ পদার্থ-বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন।
১৮৫৮ সালের এই দিনে ইরানের কাজার রাজার তৎকালীন প্রধানমন্ত্রী মীর্যা বুজুর্গ ফারাহানী নামে খ্যাত মীয্যা ঈসা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত তাব্রীজ শহরে মারা যান।
১৮৫৯ সালের এই দিনে চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ ‘অরিজিন অব দ্য স্পিসিস’ প্রথম প্রকাশিত হয়।
১৮৬০ সালের এই দিনে গণিতজ্ঞ কে পি বসুর জন্ম।
১৮৬৪ সালের এই দিনে বিখ্যাত ফরাসী চিত্রশিল্পী হেনরী টোওলুজ লটরেক জন্মগ্রহণ করেন।
১৮৭৬ সালের এই দিনে জাপানি অণুজীববিদ হিডেও নোগুচির জন্ম।
১৮৮৪ সালের এই দিনে বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষের মৃত্যু।
১৯১৪ সালের এই দিনে বেনিটো মুসোলিনি ইতালির সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করেন।
১৯২৩ সালের এই দিনে বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু।
১৯২৬ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৫৭] চীনা-মার্কিন পদার্থবিদ সুং দাও লির জন্ম।
১৯৩৩ সালের এই দিনে বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় বিখ্যাত সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত।
১৯৫০ সালের এই দিনে ইরানের জাতীয় সংসদের জ্বালানী তেল বিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানী ও বৃটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে।
১৯৯৫ সালের এই দিনে দেড় বছরাধিকাল ধরে সংসদ বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙ্গে দেয়া হয়।
২০০৪ সালের এই দিনে ইউক্রেনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভিক্টর ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা করা হয়।
২০১২ সালের এই দিনে বাংলাদেশের আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর এলাকার তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ১১২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও তিন শতাধিক শ্রমিক।
বিভাগঃ নভেম্বর

গৃহযুদ্ধ

Post by 
Kalipada Roy


গৃহযুদ্ধ
 
কালীপদ রায়

শহরের রেল স্টেশন সংলগ্ল এমনই একটি চায়ের দোকান চালান সামন্ত বাবু৷ ইচ্ছা থাকা সত্বেও শিক্ষায় খুব একটা এগোতে পারেননি তিনি অর্থনৈতিক চরম কষাঘাতের কারণে৷
মোটামোটি দোকানটা চলে, তবে খুব যে চলে তেমন নয়, আড্ডায় বসে বেশী৷
একমাত্র ছেলে সোহাগ অনেক আরাধ্য এই ধন তাদের৷ ছেলেটা কিন্তু বেশ তুখার ছাত্র৷ শহরের নামকরা স্কুল থেকে এবারই উচ্চ মাধ্যমিকে বেশ ভাল ফল করে পাশ করেছে বলে পিতা মাতা সহ এলাকাবাসীও একটা একটা স্বপ্ন দেখেছে এই ছেলেকে নিয়ে৷ আবার জয়েন্টের প্রস্তুতিও ছিল তার বেশ ভালই৷
সামন্ত বাবুরও বড়ই ইচ্ছা একমাত্র ছেলেকে ডাক্তারী পড়াবেন ঠিক সেই মত জয়েন্টে বসেছিল সে কৃতকার্যও হয়েছিল৷
যেদিন জয়েন্টে সোহাগ কৃতকার্য হলো পৃথিবীর সারা সুখ আর আনন্দধরা যেন এই চা পরিবারে ছড়িয়ে পড়ল৷ মায়া অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছিল তা দিয়ে তরিঘরি পাড়ার দোকান থেকে মিষ্টি কিনতে গেল৷ ও বাবা সেখানে তো আর
খেলা? প্রচণ্ড ভির দোকানে যেন মানুষ পহেলা বৈশাখের জন্য মিষ্টি কিনছে৷ এমন ভির তো এদোকানে দেখা যায় না৷ একজন মহিলা ক্রেতা একটা মিষ্টি জোর করে মায়ার মুখে ঢুকিয়ে দিয়ে বলল বাড়ি যাও আমরা আসছি৷ আমরা সবই শুনেছি আর এই কারনেই ও (তার স্বামী)
আমাকে মিষ্টি কিনতে পাঠাল৷ মায়াও সানন্দে তাকে মিষ্টি মুখ করালেন৷
বাড়িতে যেন আজ মহোৎসব মিষ্টিমুখের পাড়া প্রতিবেশি সবায় মিলে৷
মহা আনন্দে ঘিরে উঠা মহুর্ত আস্তে আস্তে শেষ হয়ে এল আর মায়ার সংসারে একটা দুঃশ্চিন্তার পাহাড় চাপা দিতে শুরু করল৷ এই ছেলেকে তারা ডাক্তারী পড়াবেন কি করে? প্রচুর খরচ যে এই শিক্ষাক্ষেত্রে, যা এই সামান্য চাওয়ালার দ্বারা কি করে সম্ভব হবে এই ভেবে৷
পরদিন সকালে দোকানে বেশ ভির লোকজনের সবাই তাকে আর ছেলেকে অভিনন্দন জানাতে আসছে৷ এমন সময় সাংবাদিক এসেও হাজির৷ পুঙ্খানুপঙ্খু সাক্ষাৎকার নিল বাবা আর ছেলের৷
বাবা তাঁর দুঃশ্চিন্তার কথা বললেন যে, কি করে এই চা বিক্রি করে ছেলেকে পড়াবেন?
পরদিন কাগজে বেড়িয়ে পড়ল ছেলেটির পুরো ইতিহাস সঙ্গে সেই চা দোকানের ছবি৷ চারিদিক থেকে আসতে শুরু করেছে সাহায্যের হাত, সমাজসেবি, সেচ্চাসেবক সংগঠন এমন কি প্রশাসন পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, প্রতিবেশীরা তো আছেনই৷
ভর্তি হয়ে গেল কলকাতার এস এস কে এম মেডিক্যাল কলেজে৷ শুরু হলো ডাক্তার হবার স্বপ্ন৷ প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের মাঝপথ পর্যন্ত কোন ক্রমে পার করতে পরলেন সামন্ত বাবু ঐ চায়ের দোকান থেকেই বড় কষ্টে কিন্তু আর যেন পেরে উঠছেন না৷ ভোর চারটা থেকে রাত সারে এগার বারটা পর্যন্ত দোকান চালিয়েও জীবন যুদ্ধে যেন পিছিয়ে পরার পরিস্থিতি উপনীত হতে হচ্ছে তাকে ৷ কি আর করা যায় বাজারে তো সুদে টাকা পাওয়া যায়৷ এবার ঐ পথেই হেঁটে ছেলের পড়ার খরচ আর অন্যান্য খরচ যোগার করতে থাকেন৷ আর তাঁকে টাকা সুদে দিতেও সুদখোরেরা দ্বিধা করেনা৷ কারণ ছেলে তো প্রায় ডাক্তার হয়েই গেছে তখন তো সুদ আসলে উসুল করতে সমস্যা থাকবে না৷
একদিন হঠাৎ ছেলেটা বাড়ীতে চলে এল সকালে৷ মা মায়া যেন হাতে স্বর্গ পেয়ে গেল ছেলেকে দেখে, কখনও গালে, কখনও মুখে, কখন কপালে পাগলের মত চুমু খেতে শুরু করল৷ এ আদর যেন সোহাগ ঠিক সহ্য করতে পারছিল না৷ এক সময় বলেই বসল "তোমার ওসব ন্যাকামো আমার পছন্দ না ছাড় তো৷ মায়া ঠিক কথাটাকে গুরুত্ব না দিয়ে ঘারের ব্যাগটা খুলে হাত ধরে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে বলল আরাম কর বাবা কত রাস্তা ট্রেনে এসেছিস আমি তোর খাবার করছি৷ কতদিন আমার হাতের খাবার খাসনি৷
সমান্তবাবু তো ভোরবলা দোকানে চলে গেছেন, বাড়িতে ছেলে এসেছে তাও তার জানা নেই৷ দোকানে আজ তেমন বিক্রিও নেই, তাই বউয়ের সঙ্গে নেহায়েত সৌজন্য সাক্ষাৎ করতেই একটা খবরের কাগজ হাতে নিয়ে বাড়ী চলে এলেন বাড়ীতে৷
কই গো বৌ ঝটপট এক কাপ চা বানাও দেখি গলাটা ভিজিয়েই যাই,বলে
চেয়ারে বসে কাগজে মনোযোগ দিলেন৷ সামন্ত খুব আদর করে স্ত্রীকে ওই "বৌ" বলেই ডাকে সোহাগ জন্মের পর থেকেই৷
খোকা এসেছে জান?
তাই না কি? তা কি করে জানব তুমি কি জানিয়েছ আগে? এইমাত্র কানে দিলে তো তা খোকা খুব রোগা হয়ে গেছে নাগো?
না না একদম ঠিক আছে৷ তারাতারী বাজারটা করে আনতে হবে কিন্তু বলে মায়া বাজারের ব্যাগটা হাতে দিয়ে বলল বড় মাছ আর সঙ্গে একটু ছোট মাছও নিতে কিন্তু৷ হাজার হোক ছেলে এসেছে আর ছেলের ছোট মাছের চচ্চরী খুব পছন্দ৷
সামন্ত বাবু ঠিক আছে বাবা ঠিক আছে অন্তত গলা ভিজনোর ব্যবস্থাটা তো কর ? বাজার দেখছি৷
তোমাকে না বলেছি দোকান থেকে গলা ভিজিয়ে আসবে?
আরে বৌ গলা তো ভিজিয়েই এসেছি
কিন্তু তোমার হাতের চায়ের মজাই আলাদা৷ আর আমার হাত তো চা বানতে বানাতে পচে গেছে৷ দাও তারাতারী করো বলে উঠে গিয়ে ছেলেকে ঘরে দেখে আসে সামন্ত যে ছেলে ঘুমোচ্ছে৷
মায়া চা বানিয়ে দেয় চায়ে চুমুক দিয়ে
সামন্ত খবরের কাগজে আবার মন দিয়ে পড়তে পড়তে বলে ও বৌ দেখে যাও একটা খবর৷ মায়া পাশে এলে বলে বোম্বের এক ফ্লাটে ছেলে আর বউ বুড়ো বাবা মাকে ঝি চাকরের চেয়ে অমানবিক ব্যবহার করছে যা কোনদিনই করা উচিৎ নয়৷
আচ্ছা বৌ আমাদের তো আবার অমন
কিছূ ভাগ্যে নেই তো?এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন মায়াকে৷
মায়া সহাস্যে বলে তোমারও মাথা খারাপ আমাদের ছেলে সোনা নয়, বল হীরের টুকরো কোনদিনই অমন হবে না৷ কি
যে উল্টাপাল্টা ভাব তুমি৷ যাও যাও বাজারে যাও আমার অনেক কাজ, বলে মায়া বেড়িয়ে যায়৷
সামন্ত না হওয়ায় তো সবায় চায় বৌ কিন্তু তবুও যে হয়ে যায়, এটাই যে আসল সত্য বলে বেড়িয়ে আসে সামনে৷
মায়া একটু আদরের সুরে গাল দু'টো টুক করে ধরে আবার বলে "আমাদের ছেলে অমন হতে পারে না, তুমি এখন বাজারে যাও"৷
তোমার চাঁদবদনে ফুল চন্দন পড়ুক বৌ, ফুল চন্দন পড়ুক৷ বলে বাজারের ব্যাগ নিয়ে বেড়িয়ে যায়৷
মায়াও বেশ হাসিখুশী মনে একটা গানের কলি আওরাতে আওরাতে নিজ কাজে মন দেয়৷
প্রতিবেশী সহ অনেক মানুষই এই গরীব পরিবারকে ভালবাসেন, কারণ সামন্তবাবু ও তাঁর স্ত্রী ভীষণ ভাল, মিশুকে মানুষ আর মন সেতো স্বচ্ছ বেলজিয়াম কাঁচের মত৷
ওমন প্রাণখোলা মানুষ, তার মধ্যে আবার ছেলে ওমন একটা ভাল জায়গায় পৌঁছাতে সকলের আরও বেশী প্রিয় হয়েছে এই দম্পতি৷
সামন্ত দোকানে এসে বসল, মাথাটা একটু ঘুরতে শুরু করল তার, কারণ বৌ যে বাজারের লম্বা ফর্দ দিয়েছে তার একটি সামগ্রী কিনবার মত পয়সাও তো নেই, এই ভেবে তবুও আর কি ধার করে হলেও সবই আনতে হবে৷ একমাত্র ছেলে
এসেছে বলে কথা৷ ঠিক যেমন ভাবনা তেমনী কাজ করবে ভেবে বসে আছে দোকানে৷
এবার এলেন দোকানে তাঁরই এক হিতৈশী মনিশ মুখার্জী৷ বড় জ্ঞানীগুণী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক৷ ওনিও এক সময় সর্বদিকে সাহায্য করেছিলেন এই পরিবারকে৷
দাদা সোহাগ এসেছে আজ কলকাতা থেকে চরম আনন্দে কথাটা মুখার্জী বাবুকে বললেন অর ওনিও বেশ আনন্দে কুশলাদি জিজ্ঞেস করে বললেন
এবার তো ফাইনাল এয়ার না সামন্ত?
না দাদা, ফোর্থ এয়ার ৷
তবে তোমার সু-দিনের আর বেশী দেরি নেই৷ সামনে বছর পাশ করলেই ইন্টার্নশিপ চালু হবে আর তখন থেকেই স্টাইপেনও পাবে, তোমাকেও কিছু কিছু সাহায্য করতে পারবে৷
এমন ব্যাপার তা তো জানতাম না দাদা?
সোহাগ কোনদিন বলেনি তোমাকে যে MBBS পাশের পর ইন্টার্নশীপ করতে সরকার থেকে স্টাইপেন দেওয়া হয়?
কই না তো? আমি ওসব কিছু জানিও না আর বলেও না, তবে ওর মাকে বলতে পারে৷ মা তো আবার ওকে খুব ভালবাসে৷
আর তুমি বুঝি ঘৃণা কর তোমার ছেলেকে? শোন, আর কেউ জানুক আর না জানুক আমি তো জানি তোমার ব্যাপারে৷ আজ কত টাকা তুমি সুদে নিয়ে ঋণগ্রস্ত হয়েছ ঐ ছেলের জন্য? এমনি নানা কথা বলতে বলতে সোহাগ এসে হাজির দোকানে৷ আর এই ফাঁকে চা বানিয়ে দেয় মুখার্জী বাবুকে৷
সোহাগ সরসরী বাবাকে বলে বসে আমাকে ৩০০টা টাকা দাও৷ হতভম্ভ হয়ে সামন্ত বলে অত টাকা তো সকাল থেকে বিক্রিই হয়নি?
সোহাগ বলে তার জন্য কি আমি দায়ী? টাকাটা আমার এখনই দরকার৷
মুখার্জী বাবু হতবাক হয়ে শুধু মুখ তাকতাকি করে ৷ কখনও সোহাগ আবার কখনও সামন্তের দিকে আর ভাবে একি রূপ দেখছি আজ? অাগে তো নজরে আসেনি এমন কীর্তি সোহাগের৷ তবে কি এই ক'বছরে ওর এত পরিবর্তন? এমনি নানা ভাবনা ভাবতে থাকেন মহুর্তের মধ্যে৷
চিন্তায় মগ্ন মনে একটা কিছু বলতে গিয়ে থেমে গেলেন৷
সামন্ত বলল তুই একটু বস আমি বাজারটা করে আনি, ছেলেকে বলতেই সে আবার বলে বসল টাকাটা কিন্তু নিয়ে আসবে৷
আমার টাকাটা কিন্তু নিয়ে আসবে
দেখছি—
দেখছি নয়, চাই ই আমার ৩০০টাকা
এবার সামন্ত বেড়িয়ে গেল বাজারের ব্যাগটা হাতে নিয়ে৷
আর মুখার্জী বাবু কিছু না বলে খবরের কাগজে মনোযোগ দিলেন৷ একটু পর একজন খদ্দের এসে চা বিস্কুট চাইতেই দোকানদার নেই বলে বিদাই করে দিল সেই লোকটাকে সোহাগ৷
এবার আর মুখার্জী বাবু চুপচাপ না থেকে বলেই ফেললেন "তুমি অন্তত বিস্কুট হাতে দিয়ে কিছুটা সময় ধরে রাখতে পারতে লোকটাকে আর এই সময়ে তোমার বাবাও এসে যেত৷
আমি কি চা বিক্রি করতে ডাক্তারী পড়ছি?
একটা বিস্কুট বোয়েম থেকে বের করে দিলে তোমার মান মর্যাদা একেবারে ধুলোয় মিশে যেত না?
সোহাগ একটু রাগান্বিত, একটু অভিমানে চুপ করে বসে রইল৷ একটু পর সামন্তু বাজারের ব্যাগ হাতে দোকানে এলো৷ আমার টাকাটা দাও আমি যাব৷
সামন্ত একটু অস্বস্তি হলে তা কেটে উঠে বলল বাজারটা বাড়ি দিয়ে আসতে৷
আমার দ্বারা সম্ভব নয় বলে দাঁড়িয়ে গেল৷
এবার আবার মুখ খুললেন মুখার্জী বাবু৷ আচ্ছা, বাজারটা বাড়ীতে দিয়ে এলে কি তুমি ডাক্তার থেকে ডিমোশন হয়ে মোক্তার হয়ে যাবে নাকি?
এবার সোহাগ লজ্জায়, রাগে মুখ তাকাতাকি
করে ব্যাগটা হাতে নিয়ে গট গট করে হাটতে শুরু করল আর বলে গেল ওর ৩০০ টাকা রেডি রাখতে৷
মুখার্জী বাবু এবার বলেই বসলেন "সামন্ত তুমি যা ভেবে ছেলের পিছনে সর্বস্ব শেষ করেছ তোমার এ ত্যাগের মূল্য পাবে বলে আমার মনে হয়৷ তোমার ছেলে অনেক বদলে গেছে, যে ছেলে একদিন আমাকে দেখলে কেমন আছেন জেঠু? জ্যেঠীমা কেমন আছেন, আপনার বিপি ঠিক আছেতো? এমনই অনেক প্রশ্নবানে আমাকে জর্জরিত করত অথচ আজ প্রায় একঘন্টা পর্যন্ত মনে হলো ও আমাকে কোনদিন দেখেছে বলে মনেই হয় না৷
খুবই দুঃখ পেলাম৷ এমনি ভাবেই মনের অনেক দুঃখ প্রকাশ করলেন৷ এই মানুষটির কাছেই সোহাগ স্কুল জীবনে ফিজিক্সের অনেক জটিল সুত্র আর অনেক অজানা জেনেছে আর আজ যেন তাঁকে চিনেও চিনতে পারছে না৷ এখনই এমন অবস্থা তবে বড় ডাক্তার হলে তো ও কাউকেই চিনবে না এমনই নানা চিন্তা ভাবনা করছিলেন মনে মনে৷
এমন সময় সোহাগ বাড়ী থেকে এসে আবার সেই তিনশো টাকার তাগাদা৷ এবার আর কি করা আবার সেই হাত পাতা ব্রজেন বাবুর কাছে৷ টাকা এনে দিল আর মুখার্জী বাবু শুধু দেখছেন আর ভাবছেন তাকে নিয়ে৷ ওনি তো মানুষ গড়ার কারিগর ওনি সবই বুঝতে পারলেন, যে এই ছেলে কতদুর পর্যন্ত নীচে নামতে পারে৷
এদিকে দাতাগণও মাঝে মাঝে এসে সুদের তাগাদা করে৷ সুদের টাকা দিতে না পারলে তা আবার আসলে যোগ হয়ে আসল ক্রমাগত বাড়তে থাকছে৷ এসব ভাবনা যে শুধু সামন্ত একাই ভাবে তা নয় মুখার্জী বাবু বেশ ভাবেন এসব নিয়ে৷ এছেলে যে জীবনে
বাবা মাকে দুঃখ দিয়েই যাবে তা তাঁর বুঝতে মোটেই দেরী হলো না৷
দেড় বছর পর
এবার সোহাগ বাড়ি এল শীতের সময় কোট স্যুট টাই পরিহিত৷ সেই সোহাগ মা যেন তাকে চিনতে বেশ কষ্ট পাচ্ছে, তবুও মায়া খুশীতে আটখানা ডাক্তার ছেলেকে
দেখে৷ কিন্তু এতদিন পর বাড়ীতে এলো নিজেস্ব আয়ের একটা সুতার দর্শনও কি পিতামাতার জন্য আনতে হয় না? তখন তো সে রিতীমত ভালই ভাতা পাচ্ছে৷ তবুও বাবা মার প্রতি একটুও কৃতজ্ঞতা
নেই তার, এ এক চরম দুঃখজনক ঘটনা
রাতে বাবা মা ছেলে সবাই খাবার পর
একসঙ্গে আলোচনায় বসল৷ বাবা ছেলেকে বলল বাবা আমি প্রায় লাখ দেড়েক টাকা ঋণ করে ফেলেছি তোর জন্য সুদে আসলে ও দ্রুত বেড়ে যাচ্ছে এখন তো তোর কিছু আয় হচ্ছে অন্তত প্রতিমাসে কিছু টাকা আমার কাছে পাঠিয়ে দে ওদের একটু শান্ত করি৷
ঋণের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে সোহাগ, বলে বসে ঋণ করেছ তুমি আর শোধ করব আমি?
তোর জন্যই তো আমার এই ঋণের বোঝা মাথায় নেওয়া একথা বলার পর আরও রেগে বলে আমার জন্য মানে আমার জন্য তুমি করেছই বা কি যা করেছে আমার হবু শ্বশুর করেছে৷ তোমরা তো ভর্তি করে দিয়েই খালাস?
আকাশ ভেঙ্গে পরল যেন সামন্ত আর মায়ার মাথায় একি বলছে তাদের একমাত্র সন্তান? যার জন্য দিনরাত স্বামী স্ত্রী অবিরাম পরিশ্রম করে টাকা পাঠিয়েছে সে কি না বলে আমরা কিছুই করিনি ওর জন্য? যা করেছে ওর হবু শ্বশুর করেছে? দুঃখ, বেদনা, ক্লেশ, আঘাতে যেন এই দম্পতি নুইয়ে গেল, এমন তো হবার কথা নয়, অথচ এমনই কিছু হয়ে গেল, যা ভাবনার বাহিরে এক দুঃস্বপ্নের মত হয়ে দুজনেই মাথা নুইয়ে নীরব বোবা কান্নায় ডুকরে ডুকরে ফুঁফরে ফুঁফরে উঠতে শুরু করল৷
এমন সময় সোহাগের মোবাইল বেজে উঠল সঙ্গে সঙ্গে সে বাহিরে বেড়িয়ে গেল৷
বেশ কিছুক্ষণ বাহিরে কথা বলার পর ঘরে এসে বলল৷ আমি এখনই কলকাতা
বেড়িয়ে যাচ্ছি আর হয়তো কোনদিন অার তোমাদের বিরক্ত করতে আসব না৷
নির্বাক হয়ে শুধু সামন্ত ছেলের মুখে একবার তাকিয়ে দেখল আর মায়া বারবার বলতে শুরু করল কেন আসবি না? কি অন্যায় করেছি আমরা? জীবন মেরে তোকে মানুষ করা যদি অামাদের অপরাধ হয় তবে আর আসিস না, নিজে
না খেয়ে যদি তোকে টাকা পাঠিয়ে তোর খাবার ব্যবস্থা করা অপরাধ হয়, তবে তোকে আর আসতে বলব না৷ বাধ্য হয়ে তোর জন্য ঋণ করা যদি আমাদের অন্যায় হয় তবে আর আসতে হবে না৷ এই বাড়ী বিক্রি করে তোর জন্য করা ঋণ আমরা শোধ করে ঐ বটতলাই গিয়ে থাকব, তোকে আর আসতে হবে না৷ রাগে দুঃখে জ্বলেপুরে অঙ্গার হয়ে এমন করে
বলেই চলেছে মায়া আর নির্বাক সামন্ত দু'গালে হাত দিয়ে অঝরে অশ্রুধারা ঝড়াচ্ছে৷
সোহাগ গটগট করে হেটে ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে বেড়িয়ে চলে গেল কোন কথা না বলে৷
পিছু পিছু মায়া খোকা খোকা বলে ডাকতে ডাকতে ছুটল -----
এবার সামন্ত মায়া মায়া বলতে বলতে পিছনে পিছনে ছুটল৷ কোন লাভ নেই মায়া কোন লাভ নেই ওকে যেতে দাও৷ ও আর তোমার সন্তান নেই ও এখন ওর হবু শ্বশুরের অনুগত হয়ে গেছে ও আর আমাদের হবে না, ওর আমাদের প্রয়োজন শেষ হয়েছে, আমাদের প্রয়োজন শেষ হয়েছে, শেষ হয়েছে বলে দুজনে কান্নায় ভেঙ্গে পরে৷
আর সোহাগ ফোনে কথা বলতে বলেতে স্টেশনের উদ্দেশ্যে রিক্সায় চেপে বসে৷
আর কখনও বাবা মার দিকে ফিরে দেখেনি সোহাগ৷ বিয়েও করেছে৷ হয়তো এখন বেশ উপার্জন করছে কিন্তু সামন্ত সেই চা ই ঘাটছে আজও৷ আজ তার বসত বাড়ীটাও বিক্রি করে ছেলের জন্য করা ঋণ শোধ করতে হয়েছে৷ আজ সে সরকারী রেলের জায়গায় কোন রকমে মাথা গুঁজে দিনাতীপাত করছে৷
এ গৃহযুদ্ধ শুরু করেছিল সোহাগের শ্বাশুরী আর সঙ্গ
দিয়েছিল তার হবু স্ত্রী৷ বাস্তব বড় কঠিন বড়ই আসার, বড়ই বেদনা দায়ক৷

এক নজরে দেখে নিন ২৩শে নভেম্বরে কোথায় কি ঘটেছিল৷

Post By    
Kalipada Roy


১৩১৮ সালের এই দিনে জাপানের গণিতবিদ ইয়োরিইয়ুকির মৃত্যু।
১৫৫৩ সালের এই দিনে ইতালির চিকিৎসক প্রোসপেরো আলপিনির জন্ম।
১৭৪৪ সালের এই দিনে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন।
১৭৮৩ সালের এই দিনে অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়।
১৮০৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি ফ্রাংক্‌লিন পিয়ের্স জন্মগ্রহন করেন ।
১৮৩৭ সালের এই দিনে নোবেলজয়ী [১৯১০] ওলন্দাজ পদার্থবিদ ভ্যান ডার ভালসের জন্ম।
১৮৭৩ সালের এই দিনে ফরাসী সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়।
১৮৮৩ সালের এই দিনে সমাজসংস্কারক ও গদ্য লেখক প্যারীচাঁদ মিত্রের (টেকচাঁদ ঠাকুর) মৃত্যু।
১৮৯০ সালের এই দিনে নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়।
১৮৯৭ সালের এই দিনে তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলা (বর্তমান বাংলাদেশের) কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর খ্যাতনামা ও জনপ্রিয় বাঙালি লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীরদচন্দ্র চৌধুরী জন্মগ্রহন করেন ।
১৯১৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে সরে আসে।
১৯১৬ সালের এই দিনে প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসন আরোহণ করেন।
১৯২২ সালের এই দিনে রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন।
১৯৩৬ সালের এই দিনে লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৩৭ সালের এই দিনে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর মৃত্যু।
১৯৬৪ সালের এই দিনে ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।
১৯৭৬ সালের এই দিনে ফ্রান্সের বিখ্যাত লেখক আন্দ্রে মালরো মৃত্যুবরণ করেন।
১৯৯০ সালের এই দিনে ওয়েল্‌সীয় সাহিত্যিক রুয়াল দাল মৃত্যুবরণ করেন ।
১৯৯৫ সালের এই দিনে বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।